,

স্বামীর পায়ুপথে স্ত্রীর জামায় হাজার পিস ইয়াবা

news-image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. জসিমউদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- সিদ্ধিরগঞ্জের মো. আলাল (২৪) ও স্ত্রী নুর হাবিবা (২১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। স্বামী পায়ুপথে ৬০০ পিস ও স্ত্রী পরিহিত জামার মধ্যে ৪১০ পিস ইয়াবা পাচারের উদ্দেশ্যে এনেছিল।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,আলাল ও তার স্ত্রী নুর হাবিবাকে টেকনাফ থেকে ফেরার পথে গ্রেফতার করা হয়। তাদেরকে সন্দেহজনকভাবে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের আলিফ ডায়াগস্টিক সেন্টারে নিয়ে উভয়ের শরীর এক্স-রে করলে আলালের পেটের ভেতর ৩টি ইয়াবার পোটলার সন্ধান পাওয়া যায়। পরে নুর হাবিবার পরিহিত জামা তল্লাশি করে বিশেষ কৌশলে সেলাই করা অবস্থায় আরও ৪১০ পিস ইয়াবা পাওয়া যায়। আলাল ও তার স্ত্রী নূর হাবিবা নিয়মিত টেকনাফ থেকে ইয়াবা বহন করে এনে মাদক ব্যবসায়ীদের কছে পৌঁছে দিত বলে জানা যায়।

র‌্যাব জানায়, মাদক ব্যবসার সূত্রধরে টেকনাফের মেয়ে নুর হাবিবার সঙ্গে ২ বছর আগে আলালের বিয়ে হয়। নুর হাবিবাও মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করে। গ্রেফতার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও সিএমপির কর্ণফুলী থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ বারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর