,

দ্রুত উন্নত হওয়ায় ভারতকে আর ভর্তুকি দেবে না আমেরিকা!

news-image

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল দেশ ভারতকে দেওয়া ভর্তুকি খুব শিগগিরই বন্ধ করে দিতে চায় ট্রাম্প প্রশাসন। দেশটির দ্রুতহারে উন্নতি হওয়ায় আমেরিকা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে শুধু ভারত নয় চীনকেও ভর্তুকি বন্ধ করে দিতে পারে আমেরিকা। কারণ, মার্কিন প্রেসিডেন্টের মতে যেই দেশ এত দ্রুত উন্নতি করছে, তাদের ভর্তুকি দেওয়ার কোনও মানে হয় না।

ট্রাম্প বলেছেন, বিশ্বের কিছু দেশ অনেক দ্রুত উন্নতি করছে। কিছু দেশ আবার এখনও ততটা উন্নত নয়। তারা এখনও পিছিয়ে আছে। তাই আমেরিকা সেই সব দেশগুলোকে ভর্তুকি দেবে। তারা যাতে উন্নতি করতে পারে, তার জন্য সবরকম চেষ্টা করবে। কিন্তু সেই তালিকায় নেই ভারত ও চীন। এই দুই দেশ নিজেদের উন্নয়নশীল বলে। সেই পরিপ্রেক্ষিতেই তারা ভর্তুকি পায়। কিন্তু গোটা ব্যাপারটাই ঠিক নয়। আগাগোড়াই ভুল। এই দেশগুলি খুব দ্রুত উন্নতি করছে। বিশেষত চীন। ভবিষ্যতে তারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষমতাশালী দেশ হতে যাচ্ছে। তাহলে এমন দেশকে কেন ভর্তুকি দেওয়া হবে?

ট্রাম্পের মতে, আমেরিকাও তো উন্নয়নশীল দেশ। তাই উন্নয়নশীল দেশের বিভাগে তো আমেরিকারও নাম থাকা উচিত। কিন্তু অন্য অনেক দেশের থেকে দ্রুত উন্নতি করছে আমেরিকা। আর সেই কারণেই তালিকায় নেই দেশটি। তাই যদি হয়, তবে ভারত বা চীন কেন এই সুবিধা ভোগ করবে?

তিনি আরো বলেছেন, “আমি চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের বড় ফ্যান। কিন্তু আমি ওনাকে বলেছি আমাদের সব ঠিকঠাক করার চেষ্টা করা উচিত। চীন আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার নিয়ে যাবে আর নিজেদের উন্নতি করে যাবে, তা তো হতে পারে না।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর