,

ক্ষিপ্ত সেরেনা, জিতেও কাঁদলেন নাওমি

news-image

স্পোর্টস ডেস্ক: সর্বাধিক গ্রান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার সুযোগ হলো না মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসের। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোসে তাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন জাপানি খেলোয়াড় নাওমি ওসাকা। জিততে তো পারেনই নি, উল্টো অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা।

খেলা চলাকালেই রেফারি কার্লোস রামোসের বিরুদ্ধে সেরেনা বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন। ঝামেলার শুরু সেরেনাকে দেয়া তার কোচ প্যাট্রিক মৌরাতুগলুর নির্দেশনার সূত্র ধরে। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের খেলা চলাকালে এমন নির্দেশনা দেয়ার নিয়ম নেই। নির্দেশনা যে দিয়েছেন তা স্বীকার করেছেন সেরেনার কোচ প্যাট্রিক মৌরাতুগলু। তবে সেরেনা যে তার দিকে তাকাননি সেটাও দাবি করেছেন তিনি। সেরেনার কোচ প্যাট্রিক মৌরাতুগলু আরও বলেছেন, নাওমি ওসাকার কোচও একই কাজ করেছে। এটা সব কোচই করে।

এদিকে সেরেনা বলেছেন, তিনি কখনই জেতার জন্য প্রতারণার আশ্রয় নেননি। ভুয়া অভিযোগ তোলার জন্য রেফারিকে ক্ষমাও চাইতে বলেন তিনি। সেই বাদানুবাদে জড়িয়ে ক্ষুব্ধ সেরেনা পরে খেলায় মনোনিবেশ করতেও পারেননি। তার কিছু ভুলেও ও নিজ দক্ষতায় এগিয়ে যান নাওমি ওসাকা। খেলার সময়কার এ তর্ক-বিতর্কের রেশ ছিল খেলা শেষেও। কোর্ট ছাড়ার সময় রেফারির সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান সেরেনা। তবে নাওমিকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

কিন্তু লড়াইটা এমন তিক্তভাবে শেষ হওয়ায় নাওমি হতাশ। কাঁদতে কাঁদতে ২০ বছর বয়সী এ খেলোড় বলেন, ‘খেলাটা এমনভাবে শেষ হবে তা চাইনি।’ সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর