,

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (৫২) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারের যুবলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন জেলা জাতীয় পার্টির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসের সামনে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা ৫/৬ জন যুবক বাজারে কয়েকটি বোমা ফাটায়। এতে আতঙ্কিত হয়ে দোকান পাট বন্ধ হওয়ার সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।

পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মোশারফ হোসেনকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, খুনিদের গ্রেপ্তারে কালিগঞ্জ থানা পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর