,

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস খাদে, নিহত ২১

news-image

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে একটি পর্যটকবাহী বাস গিরিখাতে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও নয়জন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র তানউউদো উইসনু আন্দিকো বলেন, একটি বেসরকারি কোম্পানির কর্মচারীদের নিয়ে বাসটি জাভা প্রদেশের পশ্চিমে বগর শহর থেকে সুকাবুমি জেলার এক ভ্রমণকেন্দ্রে যাচ্ছিল। এ সময় বাসটি সড়ক থেকে ৩০ মিটার (৯৮ ফুট) গভীর খাদে পড়ে যায়।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তা মান ও অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির জাভা প্রদেশের স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছিল। এ ছাড়া বাসটির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছিল। এর দুমাস আগে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর