,

”বিয়ে আমি আর করছি না”

news-image

ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের বক্তৃতায় বরাবরই দক্ষতার পরিচয় পাওয়া যায়। কঠিন থেকে হালকা কিংবা রসিকতা আর রহস্য করে বক্তৃতা দেওয়ায় তার জুড়ি নেই। বুধবার তার নতুন ছবি ‘শাহেনশাহ’-এর মহরত অনুষ্ঠানে বক্তৃতার ক্ষেত্রে আবারও সেই মুন্সিয়ানার পরিচয় দিলেন তিনি।

বক্তব্যের শুরুতেই বেশ ঝাঁজালো হয়ে ওঠেন এই নায়ক। তিনি বলেন, এখন এদেশে আমার ছবি মুক্তি পেতে গেলেই এই বাধা সেই বাধা দিয়ে ছবি আটকে দেওয়ার চেষ্টা করা হয়।

যারা এ কাজটি করেন তাদের স্মরণ করিয়ে দিয়ে শাকিব বলেন, আপনারা তো শাকিবকে আটকে দিচ্ছেন না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। শাকিব হচ্ছে চলচ্চিত্রের একটি অংশ মাত্র।

আপনারা শাকিবের বিরুদ্ধে নামতে গিয়ে চলচ্চিত্র জগেকই জিম্মি করে ফেলছেন। জোরালো কণ্ঠে শাকিব বলেন, দেশ ও দর্শক আমার পক্ষে আছে। পথরোধ করে আমাকে কেউ কোনো দিন থামিয়ে রাখতে পারেনি, পারবেও না।

আমি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার আসনে উপবিষ্ট করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এক পর্যায়ে শাকিব তার কণ্ঠে কিছুটা আবেগ টেনে বলেন, এমন সুন্দর একটি সন্ধ্যায় ভারী কথা বলে পরিবেশটা আর গম্ভীর করতে চাই না।

এবার নতুন একটি ঘোষণা দিতে চাই। আর এটি হলো আজকের পর থেকে দর্শক এক নতুন শাকিব খানকে দেখতে পাবেন। উপস্থিত দর্শকরা তখন জানতে চান, তার মানে কেমন শাকিব আমরা দেখতে পাব। এর জবাবে স্বভাবসুলভ মিষ্টি হাসির বন্যা বইয়ে দিয়ে শীর্ষনায়ক বলেন, এক আইকনিক শাকিবকে দেখতে পাবেন আপনারা।

আবার দর্শকরা জানতে চান কখন নতুন শাকিবকে দেখতে পাব আমরা। এর জবাবে বেশ রহস্য করেই শাকিব বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর পরই নতুন শাকিবের জন্ম হবে।

কথাটা লৌহ কঠিন প্রত্যয় নিয়ে বলতে বলতে আবার হেসে ওঠে শাকিব বলেন, না, তাই বলে মনে করবেন না জুমার নামাজের পর আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে আমি আর করছি না। মজা করে শাকিব বলেন, এবার আমার পর্দা জীবনে বুবলীর পর আবার দুই টিভি প্রেজেন্টারের আবির্ভাব ঘটলো। তারা হলেন-নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত।

নুসরাত আর বুবলী যে টিভি প্রেজেন্টার ছিলেন তা আমি জানি। এখন শুনছি রোদেলাও নাকি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করত। তাহলে কি আমি এখন থেকে টিভি প্রেজেন্টারদের সঙ্গেই শুধু জুটি বাঁধবো। বলতে বলতে আবারও তৃপ্তির হাসি হেসে উঠেন ঢালিউডের নবাব শাকিব খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর