,

সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচেছেন ঘুমন্ত চালক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :চালকের আসনে বসে ঘুমিয়ে পড়ায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সাদা ভ্যানের। ভ্যানের সামনের দিকে অংশ দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে গেছেন ঘুমন্ত চালক ও তার পাশের আসনে বসে থাকা এক যাত্রী।

সম্প্রতি এ দুর্ঘটনা ঘটেছে ইউক্রেনের লাস্ক জেলার মাইলুশি গ্রামের পাশের একটি রাস্তায়। সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ব্রিটিশ দৈনিক দ্য মেট্রো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাদা রঙয়ের ভ্যান গাড়িটি লাইন থেকে বাম দিকে সরে যাচ্ছে; একই সময়ে উল্টো দিকে থেকে একটি নীল রঙয়ের ট্রাক আসছে। কিছুক্ষণের মধ্যেই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও রাস্তা থেকে দূরে ছিটকে যায়।

তবে ভ্যানের চালক এবং এক যাত্রী কোনো ধরনের আঘাত পাননি। পরে পথচারীরা দুজনকেই ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতর থেকে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, তারা চালকের সঙ্গে কথা বলেছেন। এতে মনে হয়েছে গাড়ি চালনার সময় ঘুমিয়ে পড়েছিলেন চালক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর