,

পরকীয়ার মূল্য যখন ৭৩ কোটি ৯২ লাখ টাকা!

news-image

পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্ককে সব সমাজেই কমবেশি নেতিবাচকভাবে দেখা হয়। তারপরও কথায় বলা হয়, ‘যা নিষিদ্ধ মানুষ স্বাভাবিকভাবেই তার দিকে বেশি আকৃষ্ট হয়।’ মোহ বা অতৃপ্ত কামনা-বাসনা কিংবা নিছক উপভোগের কারণেও মানুষ পরকীয়ায় আসক্ত হয়। অনেক সময় এতে দু’পক্ষেরই অংশগ্রহন থাকে। তবে এটা বিপর্যয়কর হয়ে দাঁড়ায় দাম্পত্য সম্পর্কের জন্য। রিলেশনে তো ফাটল ধরেই, অনেকসময় আইনি জটিলতায় পড়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে হতে হয় চূড়ান্ত অপদস্ত। চলুন জানা যাক, তেমনই চমকপ্রদ এক পরকীয়ার কাহিনী।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক যুবক, নাম ফ্রান্সিসকো হুইজার। ২০১৫ সালে, তিনি প্রেমে পড়েন ড্যানিয়েলি সোর্ডস নামের বিবাহিত এক নারীর। ফ্রান্সিসকোর এই প্রেমের আহবানে সাড়া দেন তার কামনার নারী। যদিও ড্যানিয়েলির পাঁচ বছরের বৈবাহিক জীবনের কথা আগে থেকেই জানতেন তিনি। নিয়মিত চলতে থাকে চ্যাটিং ও মেসেজ বিনিময়। এরপর ধীরে ধীরে শুরু হয় দেখা সাক্ষাৎ। ফ্রান্সিসকো বেশ গুছিয়েই করতেন কাজগুলো। ডেটিং এর জন্য বেছে নিতেন সুন্দর ও বিলাসবহুল সব হোটেল। বেশ আরামপ্রদভাবেই চলতে থাকে তাদের এই অবৈধ প্রেমের সম্পর্ক। দুজনেই যখন নিজেদের উপভোগ ও বাসনা চরিতার্থে ব্যাস্ত; তখনই একদিন ঘটল বিপদ!

এই পরকীয়ার ঘটনা ততক্ষণে জেনে গেছেন ড্যানিয়েলির স্বামী কেইথ। বেশ কিছু টেক্সট থেকে তিনি প্রাথমিক ধারণা লাভ করেন। এরপর খানিকটা তদন্ত করতেই বুঝতে পারেন নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতার কাহিনী। উপযুক্ত তথ্য-প্রমাণ সবই চলে আসে তার সামনে। ক্রোধ সংবরণ করতে না পেরে, একদিন তো হামলাই করে বসেন ফ্রান্সিসকোকে। যাই হোক, শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়।

কেইথ অভিযোগ আনলেন, তার সংসার ভেঙ্গে ফেলার বিষয়ে। এছাড়া ফ্রান্সিসকোকে আরো অভিযুক্ত করলেন তার অপরিমেয় মানসিক যন্ত্রণা ও স্বাস্থ্যহানির কারণ হিসেবে। নর্থ ক্যারোলিনা রাজ্যের আদালত সবকিছু খতিয়ে শেষ পর্যন্ত রায় দিলেন, ফ্রান্সিসকোর বিরুদ্ধে। এতে শাস্তি হিসেবে তাকে ৮.৮ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতিপূরণ দিতে বলা হল যা বাংলাদেশি টাকায় ৭৩ কোটি ৯২ লাখ। কী আর করা, কারাবাসের যন্ত্রণা থেকে বাঁচতে তাই করলেন ফ্রান্সিসকো। সাড়া পড়ে গেল গণমাধ্যমে। এর আগে পরকীয়ার জন্য এতো বেশি পরিমাণ অর্থ জরিমানার রেকর্ড ঐ রাজ্যে ছিল বিরল।

এদিকে কেইথ আর ড্যানিয়েলির সম্পর্কও ততো দিনে ভেঙ্গে গেল। ডিভোর্স নিয়ে আলাদা বসবাস শুরু করলেন তারা। ড্যানিয়েলার সাথে পরবর্তীতে ফ্রান্সিসকো হুইজার সম্পর্ক জোড়া লেগেছিল কীনা, তা জানা সম্ভব হয়নি। তবে পরকীয়ার জন্য বিশাল মূল্যের মাশুল দেয়ার জন্য মুখরোচক গল্প হয়ে পড়ে ঘটনাটি। সুতরাং, সময় থাকতে পরকীয়ার কুফল নিয়ে সতর্ক হোন; ভালো রাখুন আপনার মূল্যবান দাম্পত্য জীবনকে। সূত্র: অডিটিসেন্ট্রাল ডটকম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর