,

মুরসির পক্ষে বিক্ষোভ করায় মিসরে শত শত মানুষের সাজা

news-image

অনলাইন ডেস্ক: ইসলামি নেতাসহ শত শত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন মিসরের আদালত। আজ শনিবার দেশটির আদালত ৭৫ জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ৪৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর কায়রোতে সংঘটিত সহিংসতার বিচারে আদালত এই রায় দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মোট ৭০০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে। সংস্থাটি আরও বলেছে, এই বিচার মিসরের সংবিধানের লঙ্ঘন।

২০১৩ সালে কায়রোর রাবা আল-আদাবিয়া স্কয়ারে বিক্ষোভ হচ্ছিল। একপর্যায়ে বিক্ষোভ থেকে সহিংসতার সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে শতাধিক মানুষের মৃত্যু হয়। চলতি বছরই মিসরের পার্লামেন্ট ২০১৩ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত সামরিক কর্মকর্তাদের সব অপরাধের দায়মুক্তি দিয়েছে।

শনিবার আদালত যাঁদের দণ্ড দিয়েছেন তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে সহিংসতা, হত্যা ও অবৈধ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাঁদের গণবিচার হয়েছে।

এই বিচারের মাধ্যমে বর্তমানে মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের অনেক সদস্য ও রাজনীতিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদিও রয়েছেন।

বিভিন্ন মানবাধিকার সংস্থা এই গণবিচারের সমালোচনা করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিসরের নিরাপত্তা বাহিনী ওই সময় প্রায় ৮১৭ জন মানুষকে হত্যা করেছিল। এটি মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। অবশ্য দেশটির সরকার বলছে, বিক্ষোভকারীদের অনেকেই সশস্ত্র ছিল এবং সেই সময়ের সহিংসতায় মোট পুলিশের ৪৩ জন সদস্য নিহত হয়েছিলেন। ২০১৩ সাল থেকেই মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে ঘোষণা করে সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর