,

নুসরাতের মধ্যে একটা মজা আছে: শাকিব 

news-image

বিনোদন ডেস্ক:ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন টালিউডেরও নিয়মিত নায়ক। ‘শিকারি’ দিয়ে শুরু, তারপর একে একে ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ ছবিগুলো দিয়ে তিনি ওপার বাংলায় তৈরি করে নিয়েছেন শক্ত অবস্থান। সেখানকার প্রযোজক-পরিচালকরা এখন শাকিবকে নিয়ে ভীষণ আগ্রহী।

চলতি মাসেই মুক্তি পাচ্ছে শাকিবের নতুন ছবি ‘নাকাব’। এটিও কলকাতার প্রোডাকশন। সেখানকার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিটি পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি।

‘নাকাব’ ছবিতে শাকিবকে নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক রাজিব বিশ্বাস বলেন, আমি শাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করলাম। খুব ভালো লাগলো। বাংলাদেশের সংস্কৃতি, ভাবনা জানতে পারলাম, শিখতে পারলাম। তেমনি সেও আমাদের সঙ্গে কাজ করে, দু’জন নায়িকার সঙ্গে অভিনয় করে, রোম্যান্স করে মজা পেয়েছে বলেই আমার বিশ্বাস।

এই ছবির শুটিং চলাকালীন একদিনের ঘটনা নিয়ে রাজিব বিশ্বাস বলেন, আমি একদম সত্যি কথা বলছি। একদিন শাকিবের সঙ্গে আমাদের নায়ক-নায়িকা নিয়ে কথা হচ্ছিলো। তো শাকিব আমাকে বললেন, ‘নুসরাতের মধ্যে একটা মজা আছে।’

রাজিব যখন এই কথাটি বলছিলেন, তখন শাকিব ও নুসরাত তার সামনেই ছিলেন। কথাটি শুনে নুসরাত যেমন লজ্জায় মুখ লুকালেন, তেমনি শাকিবও কিছুটা লজ্জিত মুখে হেসে দেন।

এরপর দর্শকদের সিনেমা হলে গিয়ে ‘নাকাব’ দেখার আহ্বান জানিয়ে শাকিব বলেন, আমাদের বাংলাদেশে মানুষ এখন আর পাইরেটেড সিনেমা দেখতে চায় না। আর আমার মনে হয় যে, এখানেও (পশ্চিমবঙ্গ) দর্শকরা হলে গিয়েই দেখেবন। কারণ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। ‘নাকাব’ অসম্ভব ভালো একটি সিনেমা হয়েছে। আশা করবো, সবাই সিনেমা হলে গিয়ে অনেক আনন্দ নিয়ে সিনেমাটা দেখবেন।

‘নাকাব’ ছবিতে শাকিব, নুসরাত ও সায়ন্তিকা ছাড়া আরো অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, শানু শিবা ও রেবেকা প্রমুখ। ছবিটি বাংলাদেশে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। আগামী ২১ সেপ্টেম্বর ‘নাকাব’ দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর