,

সঞ্জয়কন্যা ত্রিশলার সুন্দর ছবিগুলো…..

news-image

কখনও সঞ্জয়কন্যা ত্রিশলা দত্তের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুঁ দিয়েছেন কী? না দেখে থাকলে অবশ্যই একবার ঘুরে আসুন তাঁর প্রোফাইল থেকে। নিজের বিভিন্ন ছুটি কাটানোর মুহূর্তের ছবি ত্রিশলা শেয়ার করেন তাঁর পোস্টে। বাঁধিয়ে রাখা ছবির মতো সেসব সুন্দর ছবি দেখে মন ভালো হয়ে যায়।

এই সময় নিজের কাজে সূত্রেই ত্রিশলা প্যারিস এবং লন্ডনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তারই মধ্যে ব্যস্ত সময়ের ফাঁকে তিনি দুই শহরের কিছু অসাধারণ ছবি তুলে ধরেছেন ইনস্টাগ্রামে।

আইফেল টাওয়ারের নিচে তোলা একটি ছবিতে ক্যাপশনে ত্রিশলা লেখেন, নিজের সঙ্গে সময় কাটালাম, সুন্দর এই শহরে নিজেকে হারিয়ে ফেললাম যেন। মাঝে মাঝে একা থাকতে ভালোই লাগে।

সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়েছেন #মাচ_নিডেড_মি_টাইম।

ত্রিশলার বয়স এখন ৩০। গত মাসেই উদযাপন করেছেন তাঁর ৩০তম জন্মদিন। নিজের জন্মদিনের পোস্টে তিনি লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ! তিনি এমন জীবন দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে এখনও অবদি এত আনন্দে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার সুস্থ রেখেছেন।

ত্রিশলা সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার কন্যা। বর্তমানে স্ত্রী মান্যতা এবং আট বছরের দুই যমজ সন্তান শাহরান ও ইকরার সঙ্গেই থাকেন সঞ্জয় দত্ত।
সূত্র : এনডিটিভি, ইনস্টাগ্রাম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর