,

অবশেষে প্রিয়াঙ্কা প্রসঙ্গে মুখ খুললেন সালমান খান

news-image

অনলাইন ডেস্ক : প্রায় এক দশক পর ‘ভারত’ ছবির হাত ধরেই বড় পর্দায় সালমানের সঙ্গে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে হঠাৎই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা। তাঁর জায়গায় আসেন ক্যাটরিনা কাইফ।

শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কার হঠাৎ এই মতবদলে বেশ রেগে যান ‘বলিউড ভাইজান’। সে কারণেই নাকি প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতেও যাননি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরোটা বিষয় পরিষ্কার করেন সালমান নিজেই। জানালেন, এই ছবিতে কাজ করার জন্যে তাঁর বোন অর্পিতাকে হাজারবার ফোন করেছেন প্রিয়াঙ্কা। এমনকি পরিচালক আলি আব্বাস জাফরকেও বার বার বলেছিলেন। কিন্তু হঠাৎই একদিন এসে বলেন, তিনি এই ছবিতে কাজ করতে পারবেন না, কারণ তিনি বিয়ে করছেন।

বিয়ের প্রস্তুতির জন্যে চার দিন… বিয়ের জন্যে চার দিন এবং তার পর হানিমুন। ওকে বলেছিলাম যে, আমরা ব্যাপারটা ম্যানেজ করে নেব। সব মিলিয়ে ওঁর ৭৪-৮০ দিনের শুটিং ছিল। কিন্তু ও কিছুতেই রাজি হলো না। বলল, বিয়ে করব… কী আর করি… আমিও বলে দিলাম যাও তাহলে বিয়েই কর।

প্রিয়াঙ্কার ওপর যেকোনো ব্যক্তিগত রাগ তাঁর নেই তা-ও স্পষ্ট করে দেন সালমান খান। তাঁর বক্তব্য, শেষ মুহূর্তে না বলে একটু আগে এই সিদ্ধান্তের কথা যদি প্রিয়াঙ্কা জানাতেন তাহলে সুবিধে হতো।

উল্লেখ্য, আলি আব্বাস জাফরের আপকামিং মেগা বাজেট মেগা প্রজেক্ট পিরিয়ড ড্রামা ‘ভারত’-এ সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও দেখা যাবে টাবু এবং দিশা পাটানিকে। ২০১৯ সালে মুক্তি পাবে ছবিটি।
সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর