,

ডাকাতির সময় প্যান্ট খুলে গেল ডাকাতের, এরপর… (ভিডিও)‌‌

news-image

ডাকাতি তো করাই হল না, উল্টো পালাতে গিয়ে প্যান্ট খুলে গিয়ে বেহাল দশা হল নব্য ডাকাতের। মজাদার এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কোলোর‌্যাডো অরোরও শহরের একটি ই-সিগারেটের দোকানে।

ইতোমধ্যে সেই ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাধারণ নেটিজেনরা হাসাহাসি করলেও দোকান মালিক ক্রিস বারগেস দ্রুত সেই ডাকাতকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কোলোর‌্যাডো পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে দুষ্কৃতীর খোঁজ চলছে।

ভিডিওতে দেখা যায়, ডাকাতির উদ্দেশ্যে বন্দুক হাতে দোকানে ঢোকে নীল জ্যাকেট, লাল টুপি এবং সানগ্লাস পরিহিত এক দুষ্কৃতী। ঢুকেই ক্যাশিয়ারের কাউন্টারে গিয়ে পকেট থেকে বন্দুক বের করে ক্যাশিয়ার নারীকে ভয় দেখাতে যায় সে। সেই নারী ভয় পেয়ে সরে যান। এই সময়ই আচমকা ক্যাশ কাউন্টারের ভিতরে পড়ে যায় বন্দুক। অবস্থা বেগতিক দেখে দোকান থেকে চম্পট দেয় সে।

কিন্তু পালানোর সময় দোকানের মূল দরজার কাছেই তার প্যান্ট খুলে পড়ে যায়। ফুটেজে দেখা যাচ্ছে, কোনমতে প্যান্ট তুলতে তুলতেই দৌড়াচ্ছে দুষ্কৃতী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর