,

প্রিয়াঙ্কার বাড়িতেই থাকছেন নিক

news-image

বিনোদন ডেস্ক : নিউ ইয়র্কে প্রিয়াঙ্কার বাড়িতেই থাকছেন তার হবু বর নিক জোনাস। সম্প্রতি প্রিয়াঙ্কার বাড়িতেই একসঙ্গে গেছে এ জুটিকে। তাহলে কি বিয়ের আগ থেকেই তারা একসঙ্গে থাকতে শুরু করেছেন? এমনই গুঞ্জন শুরু হয়েছে সংবাদমাধ্যমে।
গত মঙ্গলবার প্রিয়াঙ্কার নিউ ইয়র্কের বাড়ি থেকে বের হতে দেখা যায় নিককে। এর কিছুক্ষণ পর প্রিয়াঙ্কাও বের হন। এসময় ফ্লোরাল স্কার্টের সঙ্গে হলুদ ও কালো রঙয়ের জ্যাকেটে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। অন্যদিকে কালো টিশার্ট, কমলা রঙের প্যান্টের সঙ্গে হলুদ জ্যাকেটে দেখা যায় নিক জোনাসকে। সবকিছু মিলিয়ে ফের ক্যামেরার সামনে ঝলসে উঠতে শুরু করছেন তারা।

গত আগস্টে মুম্বাইয়ে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতেই বাগদানের অনুষ্ঠান শেষে বাবা পল কেভিন জোনাস ও মা ডেনিস মিলার জোনাসকে নিয়েই নিউ জার্সি ফিরেন নিক। এরপর মেক্সিকোতে নিকের এক আত্মীয়ের বাড়িতে আবার একসঙ্গে দেখা যায় নতুন এই জুটিকে। যে অনুষ্ঠানে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায় নিক-প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি প্রিয়াঙ্কার সঙ্গে নিকের সম্পর্ক নিয়ে মুখ খোলেন মার্কিন পপস্টারের প্রাক্তন বান্ধবী অলিভিয়া কাল্প। তিনি বলেন, রুপালি পর্দা এমন একটি জগত যেখানে যে কোনো সময় যে কেউ, যে কারও সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। নিকের যদি প্রিয়াঙ্কাকে ভালো লাগে,তাহলে এখানে নতুন করে কিছু বলার নেই।’

এদিকে, গুঞ্জন উঠেছে নিক জোনাসের সঙ্গে বাগদানের পর্ব সারার জন্যই নাকি সালমান খানের ‘ভারত’ ছেড়ে বেরিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মহলের তরফ থেকে জানানো হয়েছে, পারিশ্রমিক নিয়ে টানাপোড়েনের জন্যই নাকি সিনেমা ছেড়ে বেরিয়ে এসেছেন বলিউডের ‘জংলি বিল্লি’।

ছবির পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমার জন্য প্রিয়াঙ্কাকে ১২ কোটি রুপি দেওয়ার কথা থাকলেও পরে তাকে ৬ কোটির ৪০ লাখ রুপির চেক ধরানো হয়। এরপরই নাকি ‘ভারত’ থেকে সরে যান প্রিয়াঙ্কা।
এ বিষয়ে সালমানকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, প্রিয়াঙ্কার উপর তার কোনো রাগ নেই। প্রিয়াঙ্কার আর ‘ভারত’-এ থাকা হলো না, এটাই যা দুঃখের। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা বোধ হয় তার সঙ্গে আর কাজ করতে চান না। এমন মন্তব্যও শোনা যায় সালমান খানের মুখ থেকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর