,

২৬ বছর বয়সী মার্কিন র‌্যাপারের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের র‌্যাপ সংগীত শিল্পী ম্যাক মিলারের মরদেহ ক্যালিফোর্নিয়ায় তার নিজ বাসা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লস অ্যাঞ্জেলেসের একজন মেডিকেল পরীক্ষক। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৬ বছর বয়সী ওই র‌্যাপার অ্যালকোহল গ্রহণ করতেন। এটি অতিরিক্ত মাত্রায় গ্রহণের জন্য তিনি মারা গেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই র‌্যাপারের আসল নাম ম্যাকলম জেমস ম্যাককরমিক। ২০১১ সালে তার প্রথম অ্যালবাম মার্কিন চার্টের মাধ্যমে তিনি খ্যাতির তালিকায় উঠে আসেন। চলতি বছরের প্রথম দিকে ম্যাক মিলারের সর্বশেষ রেকর্ড ‘সুইমিং’ মুক্তি পায়।

দ্য লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক এক বিবৃতিতে বলেন, ‘সংগীত শিল্পী ম্যাক মিলার আজ তার বাড়ির স্টুডিওতে মারা গেছেন।’ তিনি বলেন, গতকাল ৭ সেপ্টেম্বর সকালের দিকে ম্যাক মিলারকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় সময় ১১টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর