,

চুরির কথা জানিয়ে মোবাইল নিয়ে পালালো চোর!

news-image

‘হাই, অ্যাই অ্যাম থিফ’। এভাবেই ফলাও করে নিজের কীর্তির কথা জানিয়ে মোবাইল নিয়ে পালালো চোর!চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানের ভাতারে।

পূর্ব বর্ধমানের ভাতার বাজারের কলপুকুর পাড় এলাকায় থাকেন বছর পঁচিশের যুবক সজন মিঞা। পেশায় তিনি লটারি বিক্রেতা। দিনদশেক আগে শখ করে একটি স্মার্টফোন কিনেছিলেন সজন।

সজন মিঞা জানিয়েছেন, বুধবার রাতে ফোনটি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে যখন ঘুম থেকে ওঠেন, তখন দেখেন, মোবাইল ও চার্জারটি নেই। টেবিলে শুধু সিমকার্ডটি পড়ে রয়েছে।

কিন্তু মোবাইলটি গেল কোথায়? যে টেবিলে মোবাইল ও চার্জারটি রাখা ছিল, সেই টেবিলে একটি চিঠি পান সজন। তার চিঠিতে লেখা ছিল, ‘হাই, অ্যাই অ্যাম থিফ। তোমার ফোন চুরি করেছি। বাট টেনশন নট। তোমার ফোন আবার তোমাকে ফেরত দেব একমাস পর। ওয়েট, বাই বাই’।

সজন মিঞার দাবি, প্রথমে তিনি ভেবেছিলেন, বাড়ির কেউ হয়তো মজা করেছে। কিন্তু, যখন দেখেন বারান্দার দরজা ভাঙা, তখনই আসল ঘটনাটি বুঝতে পারেন সজন। প্রথমে বন্ধুদের সঙ্গে নিজেই মোবাইলটি উদ্ধার করার চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ভাতার থানায় অভিযোগ দায়ের করেন সজন মিঞা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর