,

সানি লিওনের পর এবার ‘বিগ বসে’ নতুন চমক

news-image

বিনোদন ডেস্ক: টেলিদুনিয়ার মোস্ট কন্ট্রোভার্সিয়াল শো বলতে গেলে, সবার প্রথমে ভারতের যে নামটি আসে ‘বিগ বস’। সিজন যত বাড়তে থাকে বিতর্ক সমান গতিতে এগিয়ে চলে। গতবারের সিজন নিয়েও কম বিতর্ক হয়নি।

হিনা খানের সঙ্গে শিল্পা শেন্ডের কথা কাটাকাটি থেকে শুরু করে, ঢিনচ্যাক পূজার ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সবকিছুই খবরের শিরোনামে উঠে এসেছিল। ঘরে ঘরে ফের রিমোট নিয়ে শুরু হতে চলেছে ঝামেলা। আর বেশি দিন বাকি নেই। শুরু চলেছে বিগ বসের পরবর্তী সিজন। এবারেও সঞ্চালনায় থাকছেন ভাইজান।

প্রত্যেক সিজনে রীতি মেনে তো কিছু না কিছু চমক থাকছেই। গত কয়েকটা সিজন থেকে আবার চালু হয়েছে সেলিব্রটিদের সঙ্গে আমজনতা ‘বিগ বস’ হাউসে একসঙ্গে বসবাস। তাই ট্রেন্ড বজায় রাখতে এবছরেও থাকছে জোরির জলবা। এই মৌসুমে বিগ বসের ঘরে জুটিতে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা।

সম্প্রতি সামনে এসেছে এই ‘বিগ বস সিজন ১২’-এর টিজার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ‘বিগ বস’ সিজন ১২ তে এন্ট্রি নেবেন ১২ জন প্রতিযোগী। বলিপাড়ার গুঞ্জন, সাধারণ মানুষ বা সেলিব্রিটি ছাড়াও থাকবেন স্ট্রিপার, যৌনকর্মী, বিতর্কিত সাংবাদিক, তান্ত্রিক, মাদকাসক্তরাও।

সেই যৌনকর্মী এবং স্ট্রিপারের চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশ ওজনদার। ড্যানি ডি এবং মাহিকা শর্মা আসছেন জুটি বেঁধে। প্রতি সপ্তাহে ৯৫ লাখ টাকা করে পাবেন তারা। এই দু’জনই এবার শো-এর হাইয়েস্ট পেইড জোরি। তবে পিছিয়ে নেই ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতি সিং এবং তার স্বামী হর্শ লিম্বাচিয়া। তারা প্রতি সপ্তাহে পারিশ্রমিক পাবেন ৫০ লাখ টাকা।

টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাক্কড়ের পারিশ্রমিক ১৪-১৬ লাখ প্রতি সপ্তাহে। যা হিনা খানের পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ। তবে এসবের মাঝেও শিরোনামে রয়েছেন সালমান খান। প্রতি সপ্তাহে তিনি পারিশ্রমিক নেবেন ১৪ কোটি টাকা।

বিগ বস ফাইভ সুপারহিট হওয়ার পিছনে বড় অবদান ছিল সানি লিওনের। গত কয়েক মৌসুম সেভাবে হিট হয়নি বিগ বস। তাই এবার বড় সেলেব্রেটিদের এনে চমক দিতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর