,

চাঁপাইনবাবগঞ্জে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে লাল বোর্ডিং নামের এক হোটেলে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলাকালে ৩ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী বলেন, কিছুদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন লাল বোর্ডিং এ অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলছে। এর প্রেক্ষিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালায়।

তিনি বলেন, অভিযানে কোনো ঘরে নারী বা পুরুষের উপস্থিতি চোখে পড়েনি। পুরো হোটেল তল্লাশি চালানোর এক পর্যায়ে হোটেলের একটি রুমের সাথে এটাচ বাথরুমে ঢুকলে সন্দেহ হয়। বাথরুমে কোনো প্রকার পানি বা অন্য কোনো সামগ্রী না থাকায় সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। এক পর্যায়ে প্যান (কমোড) টান দিলে পুরোটাই খুলে উপরে উঠে যায়। চারকোনা ছোট প্যানের নীচ দিয়ে রাস্তা। তারপরেই রয়েছে কিছু রুম। সেখানেই চলছিলো সবার অগোচরে দেহ ব্যবসা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিশ আলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর