,

টেকনাফে ২৭ কোটি টাকার ইয়াবা জব্দ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় ২৭ কোটি টাকা মূল্যের ৯ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের নাজিরপাড়া আড়িয়ালখাল ও সাবরাংয়ের হাড়িয়াখালী লবণমাঠ এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা জব্দ করা হয়।

সকালে টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে, এমন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহলদল গিয়ে আড়িয়াখালের পাশে অবস্থান নেয়। ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে ২০-২৫ জন লোককে ৮টি বস্তা মাথায় করে খাল পার হয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। এরপর সেই বস্তাগুলো থেকে ২৪ কোটি টাকা মূল্যের ৮ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, প্রায় একই সময়ে অভিযান চালিয়ে একটি টহলদল হাড়িয়াখালী লবণ মাঠ এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর