,

কণ্ঠশিল্পী ন্যান্সির ভাই গ্রেপ্তার

news-image

বিনোদন প্রতিবেদক: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি’র ছোট ভাই শাহারিয়ার আমান সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের সাতপাই পূর্বধলা রোডে ন্যান্সি’র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্ত্রী সামিউন্নাহার শানু জানান, ২০১৫ সালে নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনা করাকালীন সময় সানির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সানি বেকারত্ব দেখিয়ে বোন ন্যান্সি ও বোন জামাই যায়েদের সহায়তায় ও উস্কানিতে বিভিন্ন সময়ে আমার পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা পয়সাসহ বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে এনে দিতে বাধ্য করে।

শানু শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রুট এলাকার বাসিন্দা। তাদের চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বেকার সানি তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে না পারায় মানষিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় শানুকে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন খান জানান, শাহারিয়ার আমান সানির বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাতে তার স্ত্রী শানু বাদী হয়ে যৌতুকের জন্য তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। একই মামলায় ন্যান্সি ও তার স্বামী নাদিমুজ্জামান যায়েদকে নির্যাতনে উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর