,

নারীদের নেবে না থাই পুলিশ অ্যাকাডেমি!

news-image

অনলাইন ডেস্ক: নারী ক্যাডেট ভর্তি না করানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের রয়েল পুলিশ ক্যাডেট অ্যাকাডেমি। আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। থাই পুলিশ বিভাগের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সিদ্ধান্তকে লিঙ্গ বৈষম্য বলে মনে করছেন সমালোচকরা।

থাইল্যান্ডের রয়েল পুলিশ ক্যাডেট অ্যাকাডেমি শত বছরের পুরনো। এই অ্যাকাডেমিতে ২০০৯ সাল থেকে নারী ক্যাডেট নেয়া শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৭০০ জন নারী সেখান থেকে পাস করে বের হয়েছেন।

নারী অধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত যৌন হয়রানির অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেতে থাই মেয়েদের নিরুৎসাহী করে তুলতে পারে।

এ বিষয়ে মানবাধিকার সংস্থা ‘ফাউন্ডেশন ফর ওমেন’-এর পরিচালক উসা লার্ডসরিসুন্টাড বলেন, এটা লিঙ্গ বৈষম্য। এমনিতেই নারী পুলিশ কর্মকর্তার সংখ্যা খুবই কম।এই সিদ্ধান্তের কারণে তা আরো কমে যাবে।

মানবাধিকার সংস্থা ‘ওমেন অ্যান্ড মেন প্রোগ্রেসিভ মুভমেন্ট’ এর পরিচালক জাদেত চাউয়িলাই জানান, এটি থাইল্যান্ডে নারী নিরাপত্তা ও নারীর অধিকারের ক্ষেত্রে একটি পশ্চাৎপদ সিদ্ধান্ত।

প্রসঙ্গত, জাতিসংঘের সংস্থা ‘ইউএন ওমেন’-এর এক প্রতিবেদন বলছে, থাইল্যান্ডে প্রায় ৯০ শতাংশের মতো ধর্ষণের ঘটনা অপ্রকাশিত থাকে।সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর