,

কুক ফিরে যেতেই এলোমেলো ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: অ্যালিস্টার কুকের চেষ্টার ত্রুটি ছিল না। ইংলিশ ওপেনারের চেষ্টা ছিল তিন অঙ্ক ছোঁয়ার। সেটি হলে দুর্দান্ত এক রেকর্ডও হতো। ভারতের বিপক্ষে এবার পুরো সিরিজে রানখরা গেছে। সিরিজের এবং নিজের শেষ টেস্টটা রাঙানোর লক্ষ্যেই এগোচ্ছিলেন। অনেক দূর হেঁটে পা হড়কালেন।

কুক ফিরতেই ইংল্যান্ডের চেহারা অন্য রকম হয়ে গেল। ইংলিশরা কোথায় হাসিমুখে দিন শেষ করবে, তা নয়। দিন শেষে করতে পারল ৭ উইকেটে ১৯৮। ইংল্যান্ডকে অস্বস্তিতে ফেলে দিয়ে স্বস্তির হাসি হাসতে পারল ভারতই।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ ইংল্যান্ডের। ওভালে আজ শুরু হওয়া পঞ্চম টেস্টটি তো ‘মৃত’ ম্যাচ! কিন্তু দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও ভারত কি আর সেভাবে নিয়েছে ম্যাচটিকে! যেকোনো টেস্ট ম্যাচেরই আলাদা মাহাত্ম্য থাকে। ১৯৮৬ সালের পর ইংল্যান্ডের মাটিতে এই প্রথম এক সিরিজে দুটি ম্যাচ জিতে ফিরতে চাইবে ভারত। বিদেশে কখনো পঞ্চম ম্যাচ না জেতার আক্ষেপ ঘোচানোর লক্ষ্যটাও নিশ্চয়ই আছে।

ইংল্যান্ডের দিকে তাকালে জো রুটের দল ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবে কুকের জন্য। ইংলিশ গ্রীষ্মের শেষ টেস্টটি দলটির সাবেক অধিনায়কের বিদায়ী ম্যাচ। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে সতীর্থরা কী করবেন, তা পরেই দেখা যাবে। তবে টস জিতে ইংল্যান্ড ব্যাটিং নেওয়ায় নিজের টেস্টটি রাঙানোর প্রথম সুযোগটা পেয়েছেন কুকই।

ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেওয়ার লক্ষ্যে কুক যখন মাঠে নামছিলেন, ভারতের খেলোয়াড়েরা দুই পাশে সার বেঁধে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন। আশা জাগিয়ে সেঞ্চুরি না পেলেও ‘মরা’ ম্যাচে কুককে জীবন্তই লেগেছে। ওভাল টেস্ট খেলতে নামার আগে এই সিরিজে কুকের রান ছিল ১০৯, সর্বোচ্চ ২৯। জসপ্রীত বুমরার বলে আউট হওয়ার আগে করেছেন ৭১ রান। ক্যারিয়ারের সেরা সময়ে যেমন ধৈর্য নিয়ে ব্যাটিং করতেন, আজ যেন সেই কুককে দেখল ক্রিকেট-বিশ্ব। ১৯০ বলের ইনিংসটিতে চার ৮টি। শট নির্বাচন আর টাইমিংও ছিল দারুণ। কিটন জেনিংসের সঙ্গে ওপেনিং জুটিতে তুলেছেন ৬০ রান। মঈন আলীর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৩।

কুককে আউট করার ওভারেই রুটকেও তুলে নেন বুমরা। পরের ওভারে ইশান্ত ফেরান জনি বেয়ারস্টোকে। ৯ বলের মধ্যে ১ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড সেই যে ধাক্কা খেল আর সেটি কাটিয়ে উঠতে পারেনি। বড় কোনো জুটি হয়নি। ১ উইকেটে ১৩৩ থেকে ৭ উইকেটে ১৮১, ৪৮ রানের মধ্যে নেই ৬ উইকেট।

কুক আউট হয়ে যেতে পারতেন ৩৭ রানেই। ইশান্তের বলে স্লিপে তাঁর ক্যাচ নিতে ব্যর্থ অজিঙ্কা রাহানে। তাঁর জন্য একটি রিভিউও নষ্ট করেছে ভারত। সেটিও ইশান্তের বলে। ক্যাচ মিস আর রিভিউ নষ্ট ভারত আরেক জোড়াও করেছে। সেটি মঈনের বেলায়। কুকের ক্যাচ মিস করার পরের ওভারেই জসপ্রিত বুমরার বলে ক্যাচ ফেলেন অধিনায়ক বিরাট কোহলি। মঈন তখন ২ রানে। আর ২ রান যোগ করার পর মঈনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেছিলেন ইশান্ত। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে হারেন কোহলি। ভারতীয় অধিনায়কের অবশ্য তাতে আক্ষেপ থাকার কথা নয়। দিনটা তিনি শেষ করেছেন স্বস্তিতেই। পরে ইশান্তর শিকার হয়ে মঈন ফিরেছেন ঠিক ৫০ রান করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর