,

দেশেই মোবাইল সিম তৈরিতে যুক্ত তরুণ ডেভলপাররা

news-image

মোবাইল সিমের দিক থেকে বাংলাদেশ এখন স্বনির্ভর। আগে আমদানি করতে হতো যোগাযোগের অন্যতম অনুষঙ্গ মোবাইল ফোনের সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল-এসআইএম) । এখন আর তা আমদানি করতে হয় না। দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সিম মোবাইল ফোন অপারেটররা ব্যবহার করে।

সিম উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে এ দেশের তরুণরা যুক্ত রয়েছে। দেশীয় মোবাইল সিম নির্মাতারা উৎপাদনের শুরুর দিকে বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসেন এবং দেশীয় তরুণ ডেভেলপারদের সরাসরি যুক্ত রাখা হয় সিম উৎপাদন প্রক্রিয়ায়। বিদেশি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়ে তরুণদের উপযুক্ত করে তোলেন। পরে দেশীয় তরুণ ডেভেলপাররা সিম তৈরি করে থাকেন। পুরো বিষয়টি কারিগরি হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে দু’বছরের বেশি সময় ধরে চলে প্রশিক্ষণ পর্ব। এখন এ দেশের তরুণ ডেভেলপাররাই এই কাজের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রযুক্তি বাহিরের হলেও এসব সিম এখন দেশের তরুণরাই তৈরি করছে। আর একাধিক প্রতিষ্ঠান হওয়ায় তৈরি হয়েছে প্রতিযোগিতাও। ফলে আগে বেশি দামে বিক্রি হলেও এখন বেশ কম দামে সিম বিক্রি হচ্ছে।

মোবাইলের সিম কার্ডে একটি ইন্টিগ্রেটেড সার্কিটের চিপ রয়েছে, যাতে থাকে আন্তর্জাতিক মোবাইল গ্রাহক পরিচয় এবং একটি সুনির্দিষ্ট প্রোগ্রামার যার মাধ্যমে নেটওয়ার্ক শনাক্ত করে, আর স্বল্প মেমরির যেটাতে ফোন নম্বরসহ আরও কিছু আমরা সেভ রাখি বা সংরক্ষণ করি। সিমের ভেতরে অসংখ্য সেমিকন্ডাকটার, রেজিস্টার, ট্রানজিস্টর ইত্যাদি থাকে। সিম সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়ে থাকে।

দেশে বাম্বল বি, সিল্কওয়ে, আইসিটি, ইস্ট কম পিস নামের প্রতিষ্ঠানগুলো মোবাইল সিম তৈরি করছে। আর মোবাইল ফোন অপারেটরগুলো এসব প্রতিষ্ঠানের উৎপাদিত সিম ব্যবহার করছে।

নিজের পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সিম নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, সিম নির্মাতা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি না হলেও যারা আছে, তারা ভালো কাজ করছে। তবে কোনও প্রতিষ্ঠানই (সিম নির্মাতারা) চায় না তাদের ব্যবসায়িক প্রতিযোগী বাড়ুক। এই কারণে তারা সাধারণত কোনো ধরনের তথ্য প্রকাশ করতে চায় না। তিনি জানান, বছর কয়েক আগে যখন বাংলাদেশে মোবাইল সিম তৈরি শুরু হয়, তখন একটি সিম বিক্রি হতো ৬৮ টাকায়। আর এখন তা বিক্রি হচ্ছে ১৫-১৬ টাকায়।

বাজারে বর্তমানে কম দামে যে মোবাইল সিম পাওয়া যায় তা সম্ভব হয়েছে দেশে উৎপাদিত সিম ব্যবহারের কারণে। মোবাইল সিম আমদানিতে শুল্ক না লাগায় মোবাইল ফোন অপারেটররা কম দামে সিম কিনে গ্রাহকের হাতে দিতে পারছে।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের হেড অব রেগুলেটরি ও করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বাংলালিংকও বাংলাদেশে উৎপাদিত সিম কিনে থাকে। দেশ থেকে সিম কিনলে আমদানি শুল্ক লাগে না বলে সিমের পেছনে খরচ কম হয়।’ এই উদ্যোগের ফলেই গ্রাহককে কম দামে সিম দেওয়া সম্ভব হয় বলে তিনি মনে করেন। ‘দেশেই ভালো সিম পাওয়া গেলে আর আমদানি করা কেন’?

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল বলেন, ‘গ্রামীণফোন এখন দেশ থেকেই মোবাইল সিম ক্রয় করছে। স্থানীয়ভাবে তৈরি সিমের মান ভালো। এখন পর্যন্ত দেশীয় সিমে কোনো সমস্যা হয়েছে এমনটা শোনেনি বলেও জানান তিনি। সূত্র: বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর