,

খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি

news-image

নিউজ ডেস্ক।। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারাবান্দি বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসাপাতালে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার চার আইনজীবী।

দেখা করে কারাগারের বাইরে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, আজ সাক্ষাতে ম্যাডামকে যেভাবে দেখেছি তাতে তিনি কীভাবে আগের দিন আদালতে এসেছিলেন তা ভাবছি। তিনি বাম হাত নাড়াতে পারছেন না। বাম পাশ পুরো অবশ হয়ে গেছে। তার চোখেও প্রচণ্ড ব্যথা। চোখের ভবিষ্যত কী, সেটা বলা যাচ্ছে না। আমরা মনে করি, তাকে চিকিৎসা না দেয়ায় এই অবস্থা হয়েছে।

তিনি বলেন, তাই আমরা দাবি করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক। ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোনো বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক। আগে চিকিৎসা তারপর বিচার। খালেদা জিয়ার সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আইনজীবীরা কারাগারে পৌঁছে খালেদা জিয়ার সাক্ষাতের অনুমতি চান। ৫টার কিছুক্ষণ আগে তারা কারাগারে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার সাক্ষাত শেষে সন্ধ্যা ৬টার দিকে তারা বের হন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া অন্যদের মধ্যে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আইনজীবী এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর