,

বাংলাদেশি মারইয়াম ভয়েস অব আমেরিকা টিভিতে

news-image

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিক্সথ গ্রেডের ছাত্রী মারইয়াম মাসুদকে দেখলে তার বয়সী অন্যদের চেয়ে আলাদা করা যাবে না। সে বাস্কেট বল খেলতে এবং বই পড়তে পছন্দ করে। কিন্তু মারিয়াম একজন মুসলিম শিশু ইউটিউবার যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

সম্প্রতি মারইয়াম মাসুদকে নিয়ে একটি প্রতিবেদন করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা টেলিভিশন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের বগুড়া জেলায়। সে এখন মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

‘মারইয়াম মাসুদ’ নামের ইউটিউব চ্যানেলে মারইয়াম কোটি কোটি মুসলিম শিশুকে আরবি পড়তে ও লিখতে শেখাচ্ছে ও অনুপ্রাণিত করছে। কিছু ভিডিওতে মারইয়াম ইসলামী গান গেয়েছে।

ইউটউবে মারইয়ামের ভিডিওগুলো ৭.১ কোটি বারেরও বেশি দেখা হয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে গণমাধ্যমটি আরও জানায়, মারইয়াম মাত্র নয় বছর বয়সে একজন হাফেজে কোরআন হয়েছে।

ভয়েস অব আমেরিকাকে মারইয়াম বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে কোরআন শিখতে ও পড়তে উৎসাহিত করতে চাই। তাদের উচিত ছোটবেলা থেকেই কোরআন পড়া এবং মানবতার কাজে সক্রিয় হওয়া। আমি ইউটিউব ও সামাজিক মাধ্যম ব্যবহার করে এই বার্তা ছড়িয়ে দিচ্ছি।’

মারইয়াম নিউইয়র্ক ভিত্তিক গাইড টিভি ও আইটিভিরও একজন প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। মারইয়াম তার ইউটিউব ভিডিওগুলো নিজেই এডিট করে।

ভবিষ্যতে সে একজন ইঞ্জিনিয়ার ও মুসলিম চিন্তাবিদ হয়ে মানুষের সেবা করে যেতে চায়।
সূত্র : পরির্বন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর