,

সমকামিতার শাস্তি যেসব দেশে মৃত্যুদণ্ড

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতে সমকামিতা অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দেশটিতে প্রচলিত আগের আইনে `অপ্রাকৃতিক যৌনতা`র অপরাধে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো।

বিশ্বের বিভিন্ন দেশে এখনো সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এমনকি এই অপরাধে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে বেশ কিছু দেশে।

সৌদি আরব, সুদান, ইয়েমেন এবং ইরানে সমকামিতাকে ভয়ানক অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। নাইজেরিয়া এবং সোমালিয়ার কিছু কিছু প্রদেশে সমলিঙ্গের সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

আফগানিস্তান, পাকিস্তান, আরব আমিরাত, কাতার ও মৌরিতানিয়াতেও সমকামিতার জন্য প্রাণদন্ডের বিধান রয়েছে বলে জানা যায়। তবে তারা এই শাস্তি কার্যকরের জন্য সেভাবে পরিচিত নয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়, জাতিসংঘভুক্ত এমন দেশের সংখ্যা ৭১ টি। এই অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাতসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে সেসব দেশে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর