,

‘আমাকে কেউ ভুল বুঝবেন না’

news-image

বিনোদন ডেস্ক।। মেহজাবিন চৌধুরী বর্তমান সময়ে ছোট পর্দায় আলোচিত নাম। একের পর এক সফল নাটক উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অনেকের মনে প্রশ্ন মেহজাবিন সংসার বাঁধবেন কবে? মেহজাবিন জানান, আপাতত বিয়ের কথা ভাবছি না। বিয়ের জন্য আরও তিন বছর সময় নিতে চাই। তাহলে বছর তিনেক পর কার গলায় মালা পরাবেন মেহজাবিন? পছন্দের কেউ কি আছেন? `না এখনও তেমন কেউ নেই। একজন ক্রিয়েটিভ মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই। যার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারব। আমি মিডিয়ার মানুষ, এটা ওকে অবশ্যই বুঝতে হবে।

মেহজাবিন আরও বলেন, আমার আবেগের মূল্য তাকে দিতে হবে। এরকম মনের মতো পাত্রের অপেক্ষায় আছি।
এবারের ঈদে প্রচারের সংখ্যায় অন্য অভিনেত্রীর চেয়ে এগিয়ে ছিলেন এই পর্দাকন্যা। ঈদে তার অভিনীত সর্বাধিক ২৩টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। এসবের মধ্যে বেশকিছু নাটক দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলে। উল্লেখযোগ্য নাটকগুলো হলো- জাকারিয়া সৌখিনের `যদি তুমি জানতে`, চয়নিকা চৌধুরীর `গল্পটি হতে পারত ভালোবাসার`, মহিদুল মহিমের `রং বদল`, মাহমুদুর রহমান হিমির `তোমার অপেক্ষায়`, বি ইউ শুভর `হঠাৎ একদিন`, রুপক বিন রউফের `রাজা রানী রাজি` ও আশফাক নিপুণের `লায়লা তুমি কি আমাকে মিস করো`।

সর্বাধিক নাটক প্রচার প্রসঙ্গে মেহজাবিন বলেন, নাটকের সংখ্যা গুনে অভিনয় করি না। তবুও দেখতে দেখতে অনেকগুলো নাটক প্রচারিত হলো। নির্মাতারা আমার ওপর আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাটকের সংখ্যা বেশি হলেও মানের ক্ষেত্রে কোনো আপস করিনি। প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে বৈচিত্র্য রয়েছে। এভাবেই পর্দায় আগামীতেও হাজির হতে চাই।

মেহজাবিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ফোন রিসিভ করতে চান না। মিডিয়াকে এড়িয়ে চলেন। এমন অভিযোগ সম্পর্কে মেহজাবিন বলেন, আসলে আমি কাজের মধ্যে ডুবে থাকি। চেষ্টা করি পুরো মনোযোগ কাজে রাখতে। আর সেটা করতে গিয়ে হয়তো অনেক সময় যোগাযোগটা ঠিকঠাক রাখা হয় না। দেখুন, কাজের মধ্যে আমি যদি ফোন রিসিভ করি, পুরো শুটিং ইউনিটের মনোযোগ বিঘ্নিত হয়। এসব ভেবেই আসলে সচরাচর ফোন রিসিভ করা হয় না। আশা করছি, কেউ আমাকে ভুল বুঝবেন না। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর