,

কোকাকোলার বোতলে ফেন্সিডিল!

news-image

নিউজ ডেস্ক।। এবার অভিনব পন্থায় পাচার হচ্ছে নেশাজাত কোমল পানীয় ফেন্সিডিল। আর অভিনব এ পন্থাটির খবর বেরিয়ে এসেছে গোয়েন্দা পুলিশের অভিযানে। নড়াইল শহরের হাতিরবাগান মোড় থেকে মাদক কারবারি শহিদকে (২৮) ফেন্সিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। আর তার কাছ থেকেই পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই এই অভিনব পন্থা বেছে নিয়েছে পাচারকারীরা। এ ক্ষেত্রে তারা বেছে নিয়েছে কোমল পানীয় জাতীয় নানা পণ্যের বোতলকে।

জানা গেছে, শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নড়াইল শহরের হাতিরবাগান মোড় থেকে মাদক কারবারি শহিদকে (২৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কোকাকোলার বোতলে রাখা ফেনসিডিলসহ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সহিদ ঢাকার নবাবপুর এলাকার নূর জামানের ছেলে। ওসি আশিকুর রহমান জানান, সহিদ যশোর থেকে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান মোড়ে বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দু’টি ফলের ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ নড়াইল সদরের ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে ইয়াকুব মোল্যাকে (২৮) আটক করে ডিবি পুলিশ। এদিকে, ১১ আগস্ট দুপুরে নড়াইলের সীমাখালির এলাকা থেকে ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতর থেকে ১০০ পিস ইয়াবাসহ সালমান শরীফকে (২৩) আটক করে সদর থানার এএসআই আনিসুজ্জামান।

সালমান সীমাখালির ইউনুস শরীফের ছেলে। এছাড়া গত ৫ আগস্ট নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রিজ এলাকায় মিনিকেট চালের তিনটি বস্তার ভেতর থেকে ২২৬ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় মাদক কারবারি শওকত আলীকে (৪৫) আটক করা হয়। শওকতের বাড়ি যশোরের বেনাপোল থানার কাগজপুকুর গ্রামে। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর