,

বিয়ের পরও মা হতে পারেনি এই ৫ তারকা, ৪ নম্বরটা কে জানেন

news-image

বিয়ের পর মা হলে কী ভক্তদের কাছে তারকাদের গ্রহণযোগ্যতা কমে যায়? এ কারণেই নাকি অনেকে বিয়ে কিংবা মাতৃত্বের খবরও গোপন করে যান মিডিয়ায়।

আবার কিছু অভিনেত্রী ও গায়িকা রয়েছেন, যারা ক্যারিয়ারের উচ্চাভিলাষে স্বেচ্ছায় এড়িয়ে যান মাতৃত্বকে। কেউ কেউ রয়েছেন যারা চেষ্টা করেও মাতৃত্বের স্বাদ পাননি। জেনে নিন তাঁদের কিছু অজানা কথা।

জয়া আহসানঃ এ সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। এক সময়ের জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে বিয়ে করে নিজের নামের সঙ্গে আহসান পদবি লাগান।

সম্প্রতি তাদের ডিভোর্স হলেও আহসান পদবি ছাড়েননি জয়া। এর পেছনে জয়ার অন্য উদ্দেশ্য রয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছিল একটি জাতীয় দৈনিকে। ফয়সালকে বিয়ে করার আগে জয়া একজন বিনোদন সাংবাদিককে বিয়ে করেছিলেন।

জয়া দুবার সংসার করেও মা হতে পারেননি। তবে তার কাছের মানুষের সুবাদে জানা যায়, জয়ার নাকি মা হওয়ার প্রবল ইচ্ছা ছিল। দুর্ভাগ্যবশত তার সে স্বপ্ন পূরণ হয়নি।

তারিনঃ অভিনেত্রী তারিন এক সময় সংসার গড়েছিলেন নির্মাতা সোহেল আরমানের সঙ্গে। সে সংসার বেশিদিন টেকেনি। কাজেই মা হননি তারিনও। তাকে মা হতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় বিয়ের জন্য।

রুমানাঃ মডেল অভিনেত্রী রুমানা এখনও মাতৃত্বের স্বাদ পাননি। তিনি প্রথম সংসার গড়েছিলেন উপস্থাপক আনজাম মাসুদের সঙ্গে। সে সংসারে কোনো সন্তান ছিল না রুমানার।

পরবর্তীকালে আনজামকে ছেড়ে রুমানা বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদকে। দ্বিতীয় সংসারে ভালোই আছেন রুমানা। তবে এ সংসারেও এখনও পর্যন্ত মা হতে পারেননি তিনি।

নাদিয়াঃ টিভি জগতের জনপ্রিয় এক নাম। তিনি বিয়ে করেন বেশ কয়েক বছর আগে। দীর্ঘ সংসার জীবনে এখনও অবধি সন্তানের মুখ দেখেননি। দেখা যাক, আর কত বছর পর মাতৃত্বের সাধ পূরণ হয় তার।

অপি করিমঃ লাক্স তারকাদের মাঝে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায় তিনি নন্দিত। পারিবারিকভাবে দেয়া অপির প্রথম বিয়ে টেকেনি বেশি দিন। তারপর তিনি বিয়ে করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে।

সে বিয়েও টিকল না শেষ পর্যন্ত। অপি করিম দুই বিয়ে করলেও কোনো সংসারের মা হননি কিংবা মা হতে পারেননি। এবার দেখার বিষয়, তৃতীয় বিয়ে করে কত তাড়াতাড়ি মা হবেন অপি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর