,

‘অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছে বর্তমান সরকার’

news-image

কুমিল্লা প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা একাধারে দুই মেয়াদ অতিক্রম করলাম। দেশের অগ্রগতিই বলে দেয় উন্নয়নবান্ধব এই সরকার দেশকে কতখানি এগিয়ে নিয়ে গিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি।

শুক্রবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে। আশা করি সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে, দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সবাই সহায়তা করবেন, তবে কোন একটি বিশেষ দল যদি নাও আসে তাতে জনগণের এবং দেশের সার্বিক কল্যাণের কোন সমস্যা হবে না।

তুলাতুলি স্কুল মাঠ প্রাঙ্গণে রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর