,

ছেলের নাম জৈন কাপুর

news-image

বিনোদন ডেস্ক: আবারও বাবা হয়েছেন বলিউড তারকা শহিদ কাপুর। এ মাসে প্রেক্ষাগৃহে আসছে তাঁর নতুন ছবি ‘বাত্তি গুল মিটার চালু’। তাঁর আগে এল পুত্রসন্তান জন্মের সংবাদ। আজ শুক্রবার দুপুরে ছেলের নাম প্রকাশ করেছেন এই অভিনেতা। মিশা কাপুরের ছোট ভাইয়ের নাম জৈন কাপুর। আজ শুক্রবার দুপুরে টুইটারে ছেলের নাম প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন শহিদ কাপুর। গত বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের হিন্দুজা হেলথ কেয়ার হাসপাতালে জৈনের জন্ম দেন শহিদের স্ত্রী মীরা কাপুর।

সন্তান জন্মের খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শহিদ কাপুরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি জিনতা, আলিয়া ভাটসহ বলিউডের বন্ধুরা। তাঁরা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে শহিদ-মীরা দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করছেন ভক্ত-অনুরাগীরা। এর আগে ভক্তরা নানা প্রশ্ন করেছেন মীরাকে। ছেলে না মেয়ে, কোনটা হলে খুশি হবেন। এমন প্রশ্নে মীরা লিখেছিলেন, ‘আমার কাছে ছেলে বা মেয়ের আলাদা গুরুত্ব নেই।’

২০১৬ সালে জন্ম নেয় শহিদ-মীরা দম্পতির প্রথম সন্তান মিশা। বেশ কম বয়সে বিয়ে করা মীরা দুই বছরের ব্যবধানে দুটি সন্তানের জন্ম দিলেন। কারণ সম্ভবত সন্তান-সন্ততির পাট চুকিয়ে ক্যারিয়ারে মনোযোগ দিতে চান তিনি। মিড-ডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর