,

ধরিয়ে দিলে ভুল শুধরে নেয়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : সরকারের ‘অনিচ্ছাকৃত’ কোনো ভুল হয়ে থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তার দল আওয়ামী লীগ সেসব ভুল শুধরে নেবে।

শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ‘গুজবে’ কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাই করারও পরামর্শ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও ভুল করতে পারি, আমরা অনিচ্ছাকৃত অনেক কিছু করতে পারি। আপনারা যদি ভুল ধরিয়ে দেন, অবশ্যই আমরা সংশোধিত হব। সেখানে আমাদের কোনো রাখঢাক নাই।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতির প্রশ্নে সংসদ সদস্যদেরও ছাড় দেন না। দলের কেউ কোনো অন্যায় করলে সেজন্য তাকে শাস্তি পেতে হবে।

‘সেখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, আর পথ হারাবে না কোনোদিন।’ তবে আবারও গুজব ছড়িয়ে জাতিকে যে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আন্দোলনকালী শিক্ষার্থীদের আমরা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তোমাদের সব দাবি মানা হবে। সবাইকে বললাম আন্দোলন করতে হবে না; তোমরা ঘরে ফিরে আস।’

‘তারপরও আমরা দেখলাম, বিভিন্নভাবে যারা নাকি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্যর্থ হচ্ছিল, তারা এই বিভিন্নভাবে এদেরকে সামনে নিয়ে আসছিল। তারপর সবাই বুঝতে পেরেছিল যে এগুলো সবই মিথ্যাচার।’

ওই আন্দোলনের মধ্যে অভিনেত্রী নওশাবার ফেইসবুক লাইভের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘একজন অভিনেতা কীভাবে অভিনয় করে বলেছিল যে চারজনকে মেরে ফেলা হয়েছে। আমরা তাকে সামনে এনে সে কেন সেটা করেছে সেটাও আমরা বলে দেওয়াতে পেরেছি।’

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, ‘আপনাদের আহ্বান করব, কোনো ধরণের গুজবে বিশ্বাস করবেন না। আগে নিজেরা যাচাই করুন, সত্যতা সম্মন্ধে নিশ্চিত হয়ে তারপরে যদি কিছু বলার থাকে আপনারা প্রতিবাদ করুন; সেখানে আমাদের কোনো কিছু নেই।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলক হক চৌধুরীকে চাঁদাবাজির গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের এই সম্মেলনের উদ্বোধীন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর