,

বরের বয়স ৬৫, কনের ৬০

news-image

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৬৫ বছরের বৃদ্ধ মাইনউদ্দিন ফকিরের সঙ্গে ৬০ বছরের বৃদ্ধা সাহেরা খাতুনের বিয়ে হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে সাহেরা খাতুনের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিয়ের কাবিন রেজিষ্ট্রি করা হয়। বিয়ের দেনমোহর ধরা হয়েছে এক লাখ টাকা।

কাতলামারী গ্রামের সোহেল রানা জানান, মাইনউদ্দিন ও সাহেরার বিয়ে দেখতে অনেকেই কনের বাড়িতে আসেন। অনেকেই আবার এই দুজনের বিয়ে ফেসবুকে লাইভ ভিডিও ধারণ করেন। আবার কেউ বর-কনের সঙ্গে সেলফি তোলেন।

সোহেল রানা জানান, মাইনউদ্দিন ফকিরের প্রথম স্ত্রী মারা গেছেন। তার এখন পাঁচ ছেলেমেয়ে রয়েছে। আছে নাতি-নাতনিও। অপরদিকে সাহেরা খাতুনেরও প্রথম স্বামী মারা গেছেন। তার ঘরেও রয়েছে দুই ছেলেমেয়ে ও নাতি-নাতনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর