,

স্ত্রীর সম্পর্কে ফেসবুকে সব ফাঁস করে ভয়ঙ্কর কাণ্ড ঘটালো স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্কের জের জীবন দিলো মালদার এক যুবক। আত্মহত্যার আগে ফেসবুকে সুইসাইড নোট লিখে গেলেন মালদার ইংরেজবাজার থানার যদুপুরের রকি সাটিয়া নামে ওই তরুণ। এমনটাই অভিযোগ ওই যুবকের পরিবারের তরফে।

রকির পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে বিয়ে হয় তাদের। একটি সন্তানও রয়েছে। বিয়ের পর রকি ও তাঁর স্ত্রী স্থানীয় ইংরেজবাজার থানার যদুপুর থানার এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। কিন্তু তাদের মধ্যে কখনওই তেমন বনিবনা ছিল না। এর কারণ রকির স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক। এনিয়ে দুজনের মধ্যে সম্প্রতি সমস্যা সৃষ্টি হয়। এর সঙ্গে যুক্ত হয় রকির শ্বশুরবাড়ির চাপ। এমনটাই দাবি পরিবারের।

স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রকি। শেষপর্যন্ত বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে দেয় রকি। অভিযোগ, সেসময় তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা অসুস্থ রকিকে মালদা মেডিক্যাল ও কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে রকিকে তারা হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে যায়। কোনও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। রকির পরিবারের সদস্যরা খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে তারা রকির নিথর দেহ দেখতে পায়। ঘটনার পর ইংরেজবাজার থানায় রকির স্ত্রী ও তার বাবা-মার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করে রকির পরিবার।

মৃত্যুর আগে স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক ও তাঁর শ্বশুড়বাড়ির মানসিক অত্যাচারের কথা সুইসাইড নোটে লিখে গিয়েছে রকি। ওই নোট পোস্ট করা হয়েছে ফেসবুকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের সুইসাইড নোটে উল্লেখিত রকি স্ত্রী ও তাঁর বাড়ির লোকজনের খোঁজ শুরু শুরু হয়েছে। ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর