,

কোচ বলেছিলেন ধৈর্য্য ধরতে : তপু বর্মন

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ সুজুকি কাপে যেন উড়ছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মন। স্ট্রাইকার না হয়েও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে পরপর দুই ম্যাচে গোল করে জিতিয়ে দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় সূচক গোলের নায়ক তপু বর্মন বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জয়সুচক একমাত্র গোলটি করেছেন। যে কারণে তার উদযাপনটিও ছিল কিছুটা ভিন্ন।

জয়ের আনন্দে ভাসা তপু বর্মন বলেন, এই জয়টি আমাদের দলের এবং দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেশের ফুটবলের জন্য কাজ করছি এবং করব। এই জয়ের অনুভূতি এই মুহূর্তে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এই টুকুই বলতে পারি আমি খুবই আনন্দিত।’

পাকিস্তানের বিপক্ষে এই সফলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা খেলার চেষ্টা করেছি। তিনিই আমাদের বলেছেন, ধৈর্য্য ধরার জন্য। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ক্লান্ত হলে ফলাফল আসবে। আমরা তার নির্দেশনা মেনে সফল হয়েছি। ‘

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপু বলেন, ‘আমরা এখনো নেপালের বিপক্ষে ম্যাচ পরিকিল্পনা নিয়ে এই মুহূর্তে ভাবছি না। আগামীকাল এই বিষয় নিয়ে পরিকল্পনা করব।’

স্বাগতিক দলের কোচ জেমি ডে বলেন, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। এর ফসল হিসেবে তারা এই জয়টি পেয়েছে। আমাদের পরিকল্পনাই ছিল বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। পরিকল্পনাটি ভালভাবেই বাস্তবায়ন করতে পেরেছে ছেলেরা। এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর