,

বড় দুঃসংবাদ দিলেন তামিম ইকবাল!‍

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগমুহূর্তে দুঃসংবাদ এল বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটিংয়ের এই মূল স্তম্ভ আঙুলে চোট পেয়েছেন। প্রথমে শোনা গিয়েছিল আঙুলে সামান্য ব্যথা পেয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জানা গেল, চোট গুরুতর। তামিমের ডান হাতের অনামিকায় চিড় ধরেছে। চিকিৎসকেরা সেটিকে বলছেন ‘স্মল ক্র্যাক।’

তামিম এই চোট পেয়েছিলেন সপ্তাহখানেক আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে। শুরুতে বড় কিছু ভাবা হয়নি। পরে ব্যথা না কমায় স্ক্যান করার পর ডাক্তাররা শোনান এই দুঃসংবাদ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তামিমকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের বাকি আরও এক সপ্তাহের বেশি। সময় তাই এখনও আছে। তবে এই ধরণের চোট ঠিক হতে অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে আরেকটু বেশি।

এশিয়া কাপের বাংলাদেশ দলটি এখন চোটে জর্জর। সাকিব আল হাসান পুরনো চোট নিয়ে খেলবেন। ফিল্ডিং অনুশীলনে আঙুলে চোট পেয়ে অনিশ্চিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। তাদের দলে এবার যোগ দিলেন তামিম। এই চোট সমস্যাগুলোর কারণেই বৃহস্পতিবার এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে যোগ করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হককে। তাকে নিয়ে বাংলাদেশ দল এখন ১৬ জনের। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তামিমের খেলার চান্স ফিফটি-ফিফটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর