,

হেলমেট ছাড়া মিলছে না তেল

news-image

অনলাইন ডেস্ক : কাগজপত্র ও হেলমেট না থাকলে কোনো মোটর সাইকেলকে তেল না দিতে পেট্রোল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। ট্রাফিক পুলিশের ৪টি জোনের ১৫০টি চেকপোস্টে এ নির্দেশনা বাস্তবায়নে অভিযানও পরিচালিত হচ্ছে। ফলে হেলমেট ছাড়া তেল মিলছে না।

চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে রাজধানীতে ছুটির দিন শুক্রবারও (০৭ সেপ্টেম্বর ২০১৮) তৎপর ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সাধারণ মানুষকে সচেতন করছে।

আজ তৃতীয় দিনের মতো নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার (০৭ সেপ্টেম্বর ২০১৮) সকাল থেকেই গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছেন তারা।

এ ছাড়া, সাধারণ মানুষকে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ব্যবহার ও ফুটপাথ দিয়ে হাঁটতে উদ্বুদ্ধ করা হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, নিয়ম অমান্য করে পথচারী চলাচল করায় পথচারী ও চালকের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হচ্ছে। চালক ও যাত্রীদের হেলমেট ছাড়া মোটর সাইকেলও চলতে দিচ্ছে না পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর