,

‘যোগীজি, আমি আপনার সঙ্গে আছি’

news-image

বিনোদন ডেস্ক : বিতর্কের জন্য বারবার খবরের শিরোনামে উঠে আসে রাখি সায়ন্তের নাম। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে মুখ খুললেন রাখি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে রাখি তাকে নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু সেই সব ধন্দ নাকি কেটে গেছে রাখির।

সম্প্রতি একটি ভিডিওতে রাখিকে বলতে দেখা গেছে, ‘যোগী আদিত্যনাথ খুব ভালো কাজ করছেন উত্তরপ্রদেশে। প্রথমে তার ব্যাপারে আমার যে ধারণা ছিল, তা বদলে গেছে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর আসনে বসার সঙ্গে সঙ্গেই কাউকে বিচার করা উচিত নয়। কিছুটা সময় দেওয়া উচিত।’

রাখি বলেন, ‘প্রথেমে ভেবেছিলাম গেরুয়া কাপড়ে কে আবার দেশের সেবা করবে! কিন্তু যেদিন থেকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিন থেকে রাজ্যের ভবিষ্যৎ বদলে গেছে। তিনি ক্ষমতায় আসার পর থেকে একটিও ধর্ষণের ঘটনা ঘটেনি উত্তরপ্রদেশে। উন্নয়নও হচ্ছে। তাই এই রাজ্যে বারবার যোগীকেই নিয়ে আসা উচিত। ফিল্মসিটি তৈরি করা উচিত এই রাজ্যে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়ে রাখি বলেন, ‘মোদি খুব ভেবেচিন্তে যোগীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। যে মানুষ পশুদের বাঁচান, তিনি মানুষের উন্নতি নিয়ে তো ভাববেনই।’
ভিডিওটির শেষে রাখি বলেন, ‘যোগীজি, আমি রাখি সায়ন্ত। আমি আপনার সঙ্গে আছি। আগামী পাঁচ বছর বিজেপিই জিতবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর