,

জার্মানি-ফ্রান্স লড়াইয়ে কেউ হারেনি

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এটিই উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচ। যেখানে ‘এ’ গ্রুপের খেলায় ইউরোপের দুই হেভিওয়েট টিম নেমেছিল মুখোমুখি লড়াইয়ে।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর এটিই ছিল ফ্রান্সের প্রথম ম্যাচ। ম্যাচে ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোনিও গ্রিজম্যানের দারুণ একটি প্রচেষ্টা রুখে দিতে সক্ষম হন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

উয়েফা নেশনস লিগে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেক দল পরস্পরের মুখোমুখি হবে। প্রত্যেক গ্রুপে আবার আলাদা সাব-গ্রুপ আছে। এ গ্রুপে ১২টি দলের মধ্যে চারটি সাব-গ্রুপের চ্যাম্পিয়নরা নেশনস লিগ চ্যাম্পিয়নশিপে খেলবে।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ছিল। কিন্তু সেই মিশন সফল হয়নি জোয়াকিম লো’র। বরং অ্যাওয়ে ম্যাচ থেকে দিদিয়ের দেশমের শিষ্যরা গুরুত্বপূর্ণ এক ম্যাচ আদায় করে নিল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর