,

গজা তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক: গজা খেতে ভালোবাসেন অনেকেই। বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাদের খুব প্রিয় একটি খাবার এই গজা। চলুন জেনে নেই গজা তৈরির রেসিপি-

উপকরণ: ময়দা ২ কাপ, চিনি (খামিরের জন্য) ১ টেবিল-চামচ, সয়াবিন তেল আধা কাপ, চিনি (সিরার জন্য) ১ কাপ, গুঁড়ো দুধ সিকি কাপ, লবণ সিকি চা-চামচ ও তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো।

প্রণালি: ময়দা, তেল, লবণ, চিনি ও গুঁড়ো দুধ দিয়ে শক্ত খামির বানাতে হবে। ১৫ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবার ওই খামির দিয়ে সিকি ইঞ্চি পুরু রুটি বেলতে হবে এবং ওই মাপে চিকন করে লম্বা গজার মতো কেটে নিতে হবে। তেল হালকা গরম করে ওই তেলে গজাগুলো ছেড়ে মাঝারি আঁচে বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার তেল থেকে তুলে টিস্যুতে ছড়িয়ে দিতে হবে। ১ কাপ চিনি ও আধা কাপ পানি চুলায় দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। এবার তাতে গজাগুলো দিয়ে আবার নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত গজাগুলো ঝরঝরা না হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এরপর নামিয়ে পরিবেশন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক