,

চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

news-image

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তর পাড়ায় গণপিটুনিতে মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই চোর নিহত হয়েছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়ার কালু মিয়ার ছেলে ও সাইফুল একই এলাকার হামদু মিয়ার ছেলে। নিহতদের বয়স আনুমানিক ২০- ২৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ।

তিনি জানান, শুক্রবার ভোরে সিরাজ কলোনির একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল দুই চোর। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘরের চারপাশ ঘিরে ফেলে। এরই মধ্যে চোরেরা বাড়ির মালিককে অস্ত্র তাক করে বসে। বাইরে থেকে জনগণ বিষয়টি বুঝতে পেরে কৌশলে ঘরে ঢুকে দুই চোরকে ধরে ফেলে। পরে বাইরে বের করে তাদের গণপিটুনি দেয়া হয়। এতে তাদের মৃত্যু হয়। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর