,

কালিয়াকৈরের আতঙ্ক ‘মুচি জসিমের’ মরদেহ উদ্ধার

news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, মৌচাকসহ আশপাশের আতঙ্কের নাম জসিম ইকবাল ওরফে মুচি জসিমের (৩৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসী দুই দলের বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকালে ভুলেশ্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রাতে উপজেলার হাইলজোড় এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে এ্যাশ রংয়ের প্যান্ট ও হলুদ রংয়ের শার্ট পরিহিত জসিম উদ্দিন ইকবাল (৩৬) লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিকালে চন্দ্রা এলাকার নিজ বাড়ি থেকে গাজীপুরের ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তবে কালিয়াকৈর থানা পুলিশ এবং জেলা ডিবির ওসি আমির হোসেন তাকে গ্রেফতারের খবর অস্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর