,

এবার সেতু ভাঙলো শিলিগুড়িতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় সেতু ধসের রেশ না কাটতেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরো একটা সেতু ভেঙে পড়েছে। শুক্রবার সকালে শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে এক ট্রাকচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাটি জানায়, বহু পুরনো ওই সেতু দিয়ে শুক্রবার সকালে একটি খালি ট্রাক যাচ্ছিল। সেতুটি এতটাই জীর্ণ ছিল যে, একটা খালি ট্রাকেরও ভার বহন করতে পারেনি। ট্রাক সমেত হুড়মুড় করে ‘ভি’ আকৃতিতে ভেঙে পড়ে সেতুটি। ট্রাকটি এখনও ভেঙে পড়া সেতু থেকেই ঝুলে রয়েছে। যে কোনও মুহূর্তে সেটি নীচে জলে পড়ে যেতে পারে। কোনওমতে ট্রাক থেকে বেরিয়ে এসেছেন চালক। তবে আহত হয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল ছিলো সেতুটি। কিন্তু কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ভেঙে পড়লো সেতুটি।

স্থানীয়রা বলছেন, শিলিগুড়ির চটহাট ও ফাঁসিদেওয়া এই দুই এলাকার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো ভেঙে পড়া সেতুটি। তাই সেতুটি ভেঙে পড়ায় এলাকার লোকজন উদ্বিগ্ন।

এর আগে গত মঙ্গলবার গত মঙ্গলবার ভেঙে পড়েছিল রাজধানী কলকাতার মাঝেরহাটের সেতুটি। এতে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন অনেকেই।

কেবল রাজধানী কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এমন অনেক সেতু রয়েছে যাদের অবস্থা বিপজ্জনক। ফলে যে কোনও সময়ে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এগুলোর বেশ কয়েকটির জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন বলে মনে করছে রাজ্য প্রশাসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর