,

রয়টার্স সাংবাদিকেদের মুক্তির দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

news-image

নিউজ ডেস্ক: মিয়ানমারে দণ্ডপ্রাপ্ত দুই রয়টার্স সাংবাদিকের মুক্তির দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।

সোমবার গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ইয়াঙ্গুনের এক আদালত রিপোর্টার ওয়া লোন (৩২) এবং কিয়াও সোয়ে (২৮)‘কে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে প্রকৃত ঘটনা হচ্ছে, মিয়ানমার সেনাদের হাতে রোহিঙ্গা গণহত্যার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করার কারণে তাদের এই শাস্তি দেয়া হয়।

বুধবার কক্সবাজারের তেং খালি ক্যাম্পের বাইরে এক মাঠে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫০ জনের মত রোহিঙ্গা নারী ও পুরুষ। এ সময় তাদের হাতে ছিল ওয়া লোন ও কিয়াও সোয়ে ছবিসহ নানা পোস্টার।

ওই বিক্ষোভে অংশ নেন মিয়ানমার সেনাদের হাতে নিহত যুবক রশিদ আহমদের পিতা আবদু শকুর। বার্মিজ সেনারা গতবছর রাখাইন রাজ্যের ইন দিনে যে ১০ রোহিঙ্গা যুবককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিল তাদের মধ্যে রশিদও ছিলেন।

রশিদের বাবা শকুর রয়টার্সকে বলেন, ‘রয়টার্সের ওই দুই সাংবাদিককে সাজা দেয়ায় আমি মর্মাহত। আমার ছেলের মত ওই সাংবাদিকরাও নিরাপরাধ। তাদের কেন শাস্তি দেয়া হলো আমি জানি না।’ তিনি আশা করছেন, সবাই মিলে চেষ্টা করলে ওই সাংবাদিকদের মুক্ত করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর