,

নতুন প্রেমে মজেছেন কিম

news-image

বিনোদন ডেস্ক: বেশ জমিয়ে প্রেম করে চলেছেন অভিনেত্রী কিম শর্মা। কিছুদিন আগেই বিয়ে ভেঙেছে এই অভিনেত্রীর। এবার নতুন প্রেমে মজেছেন। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কিমের প্রেমিকের বিষয়টি সামনে আসেনি।

এবার জানা গেলে, বলিউড অভিনেতা হর্ষবর্ধনের সঙ্গেই প্রেম করছেন কিম শর্মা। তবে হর্ষবর্ধন কিংবা কিম কেউই এই বিষয়ে মুখ খুলেননি। মুম্বাইয়ের রাস্তায় প্রায়ই তাদের প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
কিম শর্মার আগে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হাক্কানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হর্ষবর্ধনের। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। হর্ষবর্ধনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরপরই ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান মাওরা হাক্কানে।
এদিকে রেস্তোরাঁ ব্যবসায়ী আলি পুজানির সঙ্গে বিয়ে হয় কিম শর্মার। কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা যায়। বিয়ের পর ভারত ছেড়ে কিম বিদেশে চলে যান। সম্প্রতি আবারও ভারতে ফিরেছেন ‘মোহাব্বতে’ ছবির এই অভিনেত্রী।

শোনা যায়, বিয়ের পর কিমের হাতে ব্যবসার বেশ অনেকটা অংশই তুলে দেন আলি পুজানি। কিন্তু, বিচ্ছেদের পর পরই আলির সব ব্যবসার অংশিদারিত্ব ছেড়ে ভারতে চলে আসেন কিম।
বিয়ের কয়েক বছরের মধ্যেই নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আলি পুজানি। আর সেই কারণেই কিমের সঙ্গে তার সম্পর্কটি ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর