,

ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী স্যোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো। বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে বোলসোনারো হামলার শিকার হন। এ সময় কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে ছিলেন তিনি। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর বোলসোনারোকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তাকে অন্তত সাত থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, আদেলিও ওবিসপো দে অলিভেইরা (৪০) নামে এক ব্যক্তিকে হামলাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে দেখে পাগল মনে হচ্ছে বলে গণমাধ্যমকে জানান কর্মকর্তারা।

আগামী মাসে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন। কট্টর ডানপন্থী দল স্যোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল। বোলসোনারোই ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলেও বিভিন্ন জনমত জরিপে আভাস মিলেছে।এরই মধ্যে হামলার শিকার হলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে