,

বঙ্গবন্ধুর দাফনে অংশগ্রহণকারী মাওলানা রজব আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি: বঙ্গবন্ধুর গোসল ও দাফনে অংশগ্রহণকারী সাতক্ষীরার মাওলানা রজব আলী মোল্লা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়সের রজব আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জব আলীর পরিবার সূত্রে জানা যায়, গেল বুধবার রাতে তিনি সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে ডা. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রজব আলীর চিকিৎসার দেখাশোনা করছেন।

রজব আলী সাতক্ষীরা পুলিশ লাইনস মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। তার পরিবারের সদস্যরা তার আশু রোগমুক্তি কামনা করে সকলের দোয়া চেয়েছেন।

মাওলানা রজব আলী ১৯৭৫ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোবরা মাদরাসায় লেখাপড়া করতেন। সে বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকায় হত্যার পর টুঙ্গিপাড়ায় তার মরদেহ হেলিকপ্টারে নিয়ে আসে সেনা সদস্যরা।
সাতক্ষীরার রজব আলী ও তার সহপাঠী গোপালগঞ্জের পাটগাতির জালালউদ্দিন, দিঘলিয়ার বেলায়েত হোসেন বঙ্গবন্ধুর গোসল, জানাজা ও দাফনে অংশ নেন।
জালালউদ্দিন ও বেলায়েত হোসেন সাতক্ষীরার কামালনগর ও আনসার ক্যাম্প মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি তারা মারা গেছেন।
মওলানা রজব আলীর দুই ছেলে মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা শরিফুজ্জামান তাদের বাবার জন্য সবার দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর