,

একইদিনে একই পোশাকে বর্তমান ও সাবেক প্রেমিকা

news-image

বিনোদন ডেস্ক : একজন সাবেক প্রেমিকা, অন্যজন বর্তমান। অথচ দুজনকে একই দিন দেখা গেল একই পোশাকে! এমন কাকতালীয় ঘটনা ঘটেছে অলিভিয়া কালপো আর প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে।

২০১৫ সাল পর্যন্ত মার্কিন মডেল কালপোর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন গায়ক নিক জোনাস। দুই দিন আগে কালপো ক্যামেরাবন্দি হন নিউ ইয়র্কে, একটি ফ্যাশন শোর প্রচারণায়। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ফেনডি’র পোশাক পরেছিলেন তিনি।

নীল, সাদা, লালের মিশেলে ব্যান্ডোর [বক্ষবন্ধনী] সঙ্গে সাদা প্যান্ট। আশ্চর্যভাবে একদিন একই পোশাকে ক্যামেরায় ধরা পড়েন প্রিয়াঙ্কাও। ভারতীয় অভিনেত্রী এদিন নিক জোনাস ও তাঁর পরিবারের সঙ্গে গিয়েছিলেন ইউএস ওপেন টেনিস দেখতে।

বন্ধু সেরেনা উইলিয়ামসের ম্যাচ দেখার সময় প্রিয়াঙ্কাও ক্যামেরাবন্দি হন ‘ফেনডি’ পোশাকে। কালপো আর প্রিয়াঙ্কা দুজনের পোশাকের নকশায় সামান্য পার্থক্য ছাড়া অন্য সবই মিলে যায়। একই দিন জোনাসের সাবেক আর বর্তমান প্রেমিকা হুবহু একই পোশাক কিভাবে পরলেন কে জানে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর