,

শেষ টেস্টে ভারতীয় দলে পরিবর্তনের আভাস

news-image

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতোমধ্যেই হেরে গিয়েছে ভারত। ফলে শেষ টেস্ট কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ড ৩-১ এগিয়ে সিরিজের দখল নিয়েছে। শেষ টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি তার প্রথম ৩৭ ম্যাচের প্রত্যেকটিতেই প্রথম একাদশে পরিবর্তন করেছিলেন। একমাত্র ব্যতিক্রম ৩৮ তম টেস্ট।

সাউদাম্পটনে আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছিলেন কোহলি। প্রথম দুটি টেস্টে হারের পর নটিংহ্যামে জিতে আশা জাগালেও সাউদাম্পটনে অবশ্য সেই পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে।

সিরিজ হারানোর পর দল গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। কারণ, হার্দিক পান্ডিয়া প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, সাউদাম্পটনে যেখানে ইংল্যান্ডের স্পিনার মইন আলি পিচের ফুট মার্ককে কাজে লাগিয়ে একের পর এক উইকেট নিয়েছেন, সেখানে রবিচন্দ্রন অশ্বিন একেবারেই সফল হতে পারেননি। এই অবস্থায় দ্য ওভালে শেষ টেস্টে নামার আগে ভারতের প্রথম একাদশে অনন্ত দুটি পরিবর্তন ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

যদিও ব্যাটিংয়ের টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম। মিডল অর্ডারে বদল হতে পারে। শেষ দুটি টেস্টের জন্য নির্বাচকরা ১৮ বছরের পৃথ্বী ও হনুমা বিহারীকে রেখেছিলেন। সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থ হওয়ায় মুরালী বিজয়ের জায়গায় নেওয়া হয়েছিল পৃথ্বীকে। বিহারীকে নেওয়া হয়েছিল কুলদীপ যাদবের জায়গায়।

পিঠে চোটের জন্য লর্ডস টেস্টে কোহলিকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। এ জন্যই দলে নেওয়া হয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি গড় রান থাকা ব্যাটসম্যান হনুমাকে।

অন্যদিকে, কোমরের চোটের কারণেই সাউদাম্পটনে অশ্বিনের বলে সে রকম কামড় দেখা যায়নি বলে অনেকেই মনে করছেন। ম্যাচের আগে বলা হয়েছিল, অশ্বিন ফিট। কিন্তু সাউদাম্পটনে তাকে ফিট মনে হয়নি। মইন আলি যেখানে ৯ উইকেট পেয়েছেন, সেখানে অশ্বিন মেরেকেট ৩ উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর