,

ব্লগার বাচ্চু হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

মুন্সীগঞ্জে প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে শ্রীনগর উপজেলার কেএসসি রোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা ব্লগার, লেখক ও প্রকাশক বাচ্চু হত্যা মামলার আসামি কাকা ওরফে শামীম ও একলাস। মুন্সীগঞ্জের ডিআইওয়ান মো. নজরুল ইসলাম জানান, জঙ্গিদের আগমনের খবর পেয়ে ভোরে শ্রীনগর উপজেলার কেএসসি রোড়ে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সঙ্কেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিতে তাদের মৃত্যু হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর